মাতৃভাষা দিবস উপলক্ষে দেওভোগ যুব সমাজের দিনব্যাপী কার্যক্রম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “দেওভোগ যুব সমাজ” সামাজিক সংগঠনের উদ্যোগে, দিনব্যাপী “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম” অনুষ্ঠিত হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলো “ বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়নগঞ্জ”। ২১ শে ফেব্রুয়ারীর দিন শহরের দেওভোগের আলী আহাম্মদ চুনকা সড়কের আখড়ার মোড় এলাকায় সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে সেবামূলক ভিন্নধর্মী কার্যক্রমটি।
প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয় ও কয়েকশো সাধারন মানুষ নতুন ব্লাড ডোনার সদস্য হিসেবে নাম লিপিবদ্ধ করেছেন। অনুষ্ঠানে অতিিিথ হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, বঙ্গসাথি ক্লাবের সভাপতি ও নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল।
সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, “যুব সমাজের মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আমি সবসময় তাদের পাশে আছি ইনশাআল্লাহ” আহম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, “ ভালো কাজে উৎসাহ দিতেই আমার এ ছুটে আসা। রক্তের গ্রুপ নির্ণয় অত্যন্ত জরুরী একটি বিষয়। এ আয়োজনটির মাধ্যমে অনেকেই তাদের রক্তের গ্রুপ জানতে পারলো এবং রক্ত দানে উৎসাহিত হবে। ব্যাতিক্রমি এ আয়োজনটি সত্যিই প্রশংসার দাবিদার”। “দেওভোগ যুব সমাজ” সংগঠনের সভাপতি মীর সজীব মাহমুদ বলেন, দেওভোগ যুব সমাজ সব সময়ই সেবামূলক কাজ করে থাকে।
সে কাজের অংশ হিসেবেই আমাদের এ দিনব্যপী আয়োজন। আলহামদুলিল্লাহ মানুষের ব্যপক সাড়াও পেয়েছি। মানুষ রক্তদানের ব্যাপারে উৎসাহিত হচ্ছে এখন। “ বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়নগঞ্জ” এর সভাপতি মো. নয়ন বলেন, দেওভোগের দুটি সংগঠন মিলে আমাদের আয়োজন আজকে সফল। প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্নয় করতে সক্ষম হয়েছি আমরা।
এর মধ্যে অনেকেই সেচ্ছামূলক রক্তদানে উৎসাহিত হয়েছেন। হয়তো তাদের রক্তদানেই জরুরী মুহূর্তে অনেকের জীবন বাঁচবে। তাতেই আমাদের সার্থকতা। সমস্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন “দেওভোগ যুব সমাজ” সংগঠনের সাধারন সম্পাদক মোঃ যুবায়ের ইসলাম পমেল।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , আলী হোসেন, ডাঃ ইব্রাহিম টিটু, শান্ত, আবদুর রহমান, সম্রাট, “দেওভোগ যুব সমাজ” সংগঠনের সহ-সভাপতি ও বিজেএমইএ সদস্য বি এম তানভীর, অনুষ্ঠান বিষয়ক প্রধান সম্পাদক ওসমান গনি আরমান, অর্থ সম্পাদক- বি এম নাসিম, ত্রান বিষয়ক সম্পাদক- মোঃ রাজিব, আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল, কার্য়করী সদস্য তুষার ইসলাম, “ বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপ নারায়নগঞ্জ” এর মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. তাসনিম, মোসা. স্মৃতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরিয়ান পারভেজ, সদস্য সচিব মো. ইকরাম ও সদস্য মো. রাকিব, মো. আল-আমিন, মো. এনামুল প্রমুখ।


