Logo
Logo
×

নগর জুড়ে

পৌর পিতার মৃত্যুবার্ষিকীতে জেলা আ’লীগের আলোচনা ও দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ পিএম

পৌর পিতার মৃত্যুবার্ষিকীতে জেলা আ’লীগের আলোচনা ও দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা'র ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) বাদ মাগরিব শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। আলোচনা সভায় বক্তারা প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা'র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই'র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এমএ রাসেলের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সাংসদ কায়সার হাসনাত, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, আব্দুল কাদির

 

খবির উদ্দিন আহমেদ, এড. আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, গোলাম রসুল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মেয়র সুন্দর আলী, একেএম আবু সুফিয়ান, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম উদ্দিন

 

যুব ক্রীড়া সম্পাদক মাঞ্জেরি আলম টুটুল, সদস্য আমজাদ হোসেন, মো. শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, মেয়র হালিম শিকদার, আওয়ামী লীগ নেতা এড. সুলতান উদ্দিন নান্নু, সাবেক সাংসদ মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, সোনাকান্দা ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন