Logo
Logo
×

নগর জুড়ে

চুনকা’র মৃত্যু বার্ষিকীতে ১৬নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম

চুনকা’র মৃত্যু বার্ষিকীতে ১৬নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা’র ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাসিক ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

 

গতকাল ( ২৫ ফেব্রুয়ারী) শুক্রবার বাদ আছর দেওভোগস্থ ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকা’র ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাসিক ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সাধারণ সম্পাদক একে.এম রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো.সায়দুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক মো.বাদল চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য মমতাজুল হক বাবুল, জাকির শেখ, আব্দুল জাব্বার ভূইয়া, এনায়েত হোসেন বাদল সহ ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন