Logo
Logo
×

নগর জুড়ে

পিতার কবর জিয়ারতে কাঁদলেন আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১২ পিএম

পিতার কবর জিয়ারতে কাঁদলেন আইভী
Swapno

নারায়ণগঞ্জের সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়ায় অশ্রু জড়িয়েছেন তাঁর বড় কন্যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে পিতা আলী আহাম্মদ চুনকার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন আইভী।

 

এ সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অঝোরে কান্না করেন তিনি। প্রয়াত পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। প্রয়াত এই জননেতার মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সস্পাদক একেএম আবু সুফিয়ান এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলীসহ নেতৃবৃন্দরা।

 

শ্রদ্ধা নিবেদন করেন নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া ও নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর রিপন খান। মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, কার্যকরী সদস্য কাউন্সিলর মনিরুজ্জামান ও সাখাওয়াত হোসেন সুমন।

 

এর আগে নারায়ণগঞ্জ পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র সহধর্মিনী মমতাজ বেগমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সস্পাদক একেএম আবু সুফিয়ান এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলীসহ নেতৃবৃন্দরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন