Logo
Logo
×

নগর জুড়ে

খোরশেদকে সৌদির উগান্ডা দূতাবাসের সংবর্ধনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০ পিএম

খোরশেদকে সৌদির উগান্ডা দূতাবাসের সংবর্ধনা
Swapno

করোনাকালীন সময় মানবিক কর্মসূচির জন্য টিম খোরশেদের টিম লিডার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরবের উগান্ডা দূতাবাস।

 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেদ্দার কলসুলেট এরিয়া প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ রোডে জেদ্দার উগান্ডা কনসুলেট অফিসে মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে স্বাগত জানান কনস্যুলেটের পার্সোনাল সেক্রেটারি মোহাম্মদ আইজাক সেনোগা।

 

পরে জেদ্দাস্থ উন্ডার কনস্যুলেটের ও কমনওয়েলথ ক্লাব অ্যাম্বাসেডর আব্দুল্লাহ আল জুদিদর সাথে মতবিনিময় করেন খোরশেদ। এসময় কনস্যুলার আবদুল্লাহ আল জুদি করোনাকালীন মানবিক কর্মসূচির জন্য টিম খোরশেদ এর সকল সদস্যদের প্রতি উগান্ডার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। খোরশেদের হাতে একটি অভিনন্দন ক্রেষ্ট ও উগান্ডার জাতীয় ফসল কফি বীনের প্যাকেট তুলে দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন