Logo
Logo
×

নগর জুড়ে

রেলওয়ে ভূমি জনকল্যাণের স্বার্থে ব্যবহারের জন্য ‘সমমনা’র মানববন্ধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম

রেলওয়ে ভূমি জনকল্যাণের স্বার্থে ব্যবহারের জন্য ‘সমমনা’র মানববন্ধন
Swapno

গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে ‘রেলওয়ে শ্রমিক কল্যাণ সমিতি’র নামে বরাদ্দ বাতিল করে নারায়ণগঞ্জ রেলস্টেশনের রেলওয়ে ভূমি জনকল্যাণের স্বার্থে ব্যবহারের জন্য ‘সমমনা’র মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’কে রেলওয়ে ভূমি রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

পাশাপাশি নারায়ণগঞ্জকে বাসযোগ্য শহর হিসাবে গড়ে তোলার জন্য প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন, সমমনা’র সভাপতি জনাব সালাউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন আবু বকর সিদ্দিক খোকন।

 

এই মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এ. বি. সিদ্দিক, জেলা ন্যাপ এর সাধারণ সম্পাদক এড. আওলাদ হাসান, বাসদ এর জেলা আহ্বায়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ জেলা উদীচী’র সভাপতি জাহিদুল হক দীপু, সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া

 

সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, লেরওয়ে কলোনী শীতলা মায়ের মন্দিরের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, তাজুল ইসলাম, সাবেক সভাপতি, মেকানিক ইউনিয়ন, হাফিজুল হক, বিজয় কর্মকার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন