Logo
Logo
×

নগর জুড়ে

কর্মীদের প্রতি প্রয়াত নেতাদের টান ছিল পিতা-পুত্রের : আহসান হাবীব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম

কর্মীদের প্রতি প্রয়াত নেতাদের টান ছিল পিতা-পুত্রের : আহসান হাবীব
Swapno

বিগত সময় ও পরবর্তী সময়ও আলী আহাম্মদ চুনকা ভাই ও সামসুজ্জোহা ভাই এর মত কোন মানুষ ও কোন আওয়ামীলীগ নেতা জন্ম হবে কিনা আমি বিশ্বাস করি না। প্রয়াত জননেতা একে.এম সামসুজ্জোহা ও প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা ভাই উনারা ছিলেন সত্যিকারের কর্মী বান্ধব নেতা ও প্রকৃত পক্ষে মা-মাটি ও মানুষের নেতা।

 

তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে তাদের ছিল অত্যন্তগীহ সর্ম্পক। গতকাল শনিবার বাদ আছর নগরীর ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের  উদ্যোগে প্রয়াত জননেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম সামসুজ্জোহা ও প্রয়াত জননেতা সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ চুনকা'র মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে এ কথা বলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবীব।

 

 তিনি আরও বলেন, কর্মীদের প্রতি তাদের ছিল অত্যন্ত টান, সে টানকে আমরা পিতা পুত্রের টান হিসেবে অবিহিত করতে পারি। তাদের কর্মকান্ডের মাধ্যমেই তারা নিজেদেরকে আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে আমাদের মধ্যে চাওয়া-পাওয়া হিসেব নিয়ে আমরা আওয়ামীলীগ করতে এসেছি, কিন্তু তারা ছিল নিশ্বার্থ ও তেগি নেতা।

 

বর্তমান প্রজন্ম ও যারা বর্তমানে আওয়ামীলীগ করে তাদের উদ্দ্যেশে আমি বলতে চাই, প্রয়াত নেতৃবৃন্দকে স্মরণ করে তাদের দেখানো পথেই যেন আমরা নিজেদেরকে উৎসাহিত ও উৎসর্গ করতে পারি ও তাদের দেখানো পথে হেটেই আওয়ামীলীগকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত সংগঠন ও শক্তিশালী আওয়ামীলীগ গঠন করতে পারি। আমি মরহুম প্রয়াত নেতাদের বিধি আত্মার মাগফেরাত কামনা করছি।

 

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে  আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, ওসমান গনী ভূঁইয়া, এড. হান্নান আহমেদ দুলাল,  সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন