আগুনঝরা মার্চে ত্বকী হত্যা নিয়ে দু’সপ্তাহব্যাপী নানা কর্মসূচি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৬:৩৪ পিএম
# হত্যাকারীরা এবার প্রচণ্ড চাপে থাকবে
ঋতু পরিক্রমায় আজ থেকে শিমুল পলাশের অগ্নিঝরা মার্চ শুরু হয়েছে। দূর অতীত থেকে এ দেশে মার্চ হলো আন্দোলন সগ্রামের মাস। এ মাসে বিভিন্ন আন্দোলন দানা বেধে উঠেছে অথবা পরিণতি লাভ করেছে। যেমন, ভাষা আন্দোলনের ১৯৫২ সাল, গণআন্দোলনের ১৯৬৯ সাল ও স্বাধীনতা সংগ্রামের ১৯৭১ সাল। এবার নারায়ণগঞ্জে মার্চ মাস আসছে মেধাবী কিশোর ত্বকী হত্যার ৯ বছর পূর্তি নিয়ে।
এ উপলক্ষ্যে ৬ মার্চ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে দু-সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি নিয়ে প্রস্তুতি গ্রহন করেছে, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটসহ নারায়ণগঞ্জের প্রগতিশীল ও প্রতিবাদী মানুষেরা। আগামী ৬ই মার্চ ত্বকী হত্যার ৯ বছর পূর্তির দিন রোববার সকাল সাড়ে ৮টায় বন্দর খেয়াঘাট থেকে সিরাজশাহের আস্তানায় অবস্থিত ত্বকীর কবরে যাবে একটি মৌন মিছিল।
তারা ত্বকীর কবরে পুষ্পস্তাবক অর্পণ করবে এবং সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন ৭ই মার্চ সোববার বিকাল ৩টায় শহরের শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও পুরোষ্কার বিতরন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র, ড. সেলিনা হায়াৎ আইভী, শিল্পী জাহিদ মোস্তফা ও অশোক কর্মকার।
৮ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টায় শীতলক্ষ্যা নদীর ৫ নং খেয়াঘাটে নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোটের উদ্বোগে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ত্বকীকে নিয়ে নির্মিত প্রামান্য চলচিত্র প্রদর্শন ও আলোর ভাসান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অতিথী থাকবেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ড. সারোয়ার আলী ও লেখক মুফিদুল হক।
১১ মার্চ শুক্রবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে আলোচক হিসেবে থাকবেন মানোবাধীকার কর্মী খুশি কবির, অধ্যাপক এম.এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ ও স্থানীয় রাজনৈতীক সাংষ্কৃতিক ও সামাজিক নেতৃবিন্দ। ১৮ মার্চ শুক্রবার বিকেল ৩টায় ঢাকার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলোনায়তনে সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ড. সেলিনা হায়াৎ আইভী।
সূধী মহলের মতে, এসব অনুষ্ঠানে বিগত ৯ বছর ব্যাপী বিচার না হওয়া ত্বকী হত্যার বিচার দাবী করা হবে। বিচার না হওয়ায় দায়মুক্ত থাকা ত্বকীর খুনীদের জন্য এসব কর্মসূচী বিরাট হুমকি হয়ে দেখা দিবে। এ ব্যাপারে আলাপকালে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ জানান, ৯ বছরেও এ হত্যাকান্ডের বিচার কাজ শুরু হয়নি।
পুলিশ এখনো হত্যাকারীদের বিরুদ্ধে চার্জশীটই প্রদান করেনি। তাই মুক্ত থাকতে পেরে ত্বকীর হত্যাকারীরা সমাজে নানা অঘটন সৃষ্টি করেই চলেছে। এর অন্যতম উদাহরন গত ১২ ফেব্রুয়ারী সংগঠিত নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা। তবে জনাব হালিম আজাদ জানান, ত্বকী হত্যার বিচার আসন্ন। বর্তমান সরকারের এ বিচার না করার কোনো কারণ নেই। এ সরকারই ত্বকী হত্যার বিচার করবে।


