নারায়ণগঞ্জে করোনায়ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ১৭, মৃত্যুনেই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৭:১০ পিএম
নারায়ণগঞ্জে প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় জেলায় ৪০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১৭ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ২৭৩ জন। সুস্থ হয়েছে ২৯ হাজার ৬৮৮ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫০ জনের। মঙ্গলবার (১ মার্চ) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৮২ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৫৯ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪১ জন
রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩২ জন।


