Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

চাষাঢ়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
Swapno

শহরের চাষাঢ়ায় মহিলা কলেজের পাশ দিয়ে যাওয়া রেললাইনের পাশে সড়কের জন্য যায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নাসিক। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায় নাসিক। এর আগে দীর্ঘদিন ধরে তাদেরকে অবৈধ স্থাপনা সরাতে বার বার নোটিশ দিলেও দখলকারীরা তা সরায় নি।  জানা যায়, ২ নং রেলগেট পর্যন্ত রেললাইন ঘেঁষে একটি বাইপাস সড়ক করা হচ্ছে।

 

সে সড়ক করতে এ অবৈধ স্থাপনাগুলো বাধা হয়ে ছিল। উচ্ছেদের ফলে এ বাধা দূর হলো। নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ জানান, এখানে তো চাষাঢ়া থেকে বাইপাস সড়ক হবে। এ সড়কের যায়গা দখলকারীদের বার বার সরতে বলা হলেও তারা কর্ণপাত করেনি। বাধ্য হলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হচ্ছে। অভিযানের সময় স্থানীয় মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন