Logo
Logo
×

নগর জুড়ে

না.গঞ্জে এক ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা, ৮টিতে মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:১১ পিএম

না.গঞ্জে এক ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা, ৮টিতে মামলা
Swapno

নারায়ণগঞ্জে ১ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা ও ৮ ইটভাটাকে নিয়মিত মামলা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বিচারক কাউছার আলম এর নেতৃত্বে বক্তবলীতে মঙ্গলবার (২ মার্চ) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সমন্বয়ে গঠিত একটি টীম।

 

ইটভাটাগুলি হলো, পূর্ব গোপালনগরের মেসার্স সামাদ ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স এস ইউ এ ব্রিক ফিল্ড, মেসার্স মা ব্রিকস, মেসার্স জাফর ব্রিকস, মেসার্স মা আবেদুন্নেসা ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, মেসার্স নবীন ব্রিকস ম্যানুফ্যাকচারার। এর মধ্যে মেসার্স সামাদ ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়

 

বাকী ৮টি ইটভাটায় কোন মালিক বা ম্যানেজার ইটভাটায় উপস্থিত না থাকায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক আদালতে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও পরিদর্শক মো. হাবিবুর রহমান। মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন