Logo
Logo
×

নগর জুড়ে

অনেকেই আমাকে হিরো বলেন : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:২১ পিএম

অনেকেই আমাকে হিরো বলেন : মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জবাসীর প্রশংসা করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেকেই আমাকে হিরো বলেন। আমি বলবো, হিরো যদি বলতে হয় তাহলে আমাকে নয়, নারায়ণগঞ্জের মানুষকে বলুন। কারণ নারায়ণগঞ্জের মানুষ যে কত বেশি সাহসী, শুধু তাদের জাগিয়ে ওঠানোর দরকার ছিল।

 

এই নারায়ণগঞ্জের মানুষই আমাকে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন বুধবার (৩ মার্চ) দুপুরে শহরে আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ‘টেকসহ উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারীদের উদ্দেশ্য করে মেয়র আইভী বলেন, “আপনারা একটু সাহসী হোন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।

 

দেখবেন কোনো বাধাই বাধা নয়। আপনার অভিধান থেকে ‘না’ শব্দটা উঠিয়ে দিন। সেটা যত কঠিন কাজই হোক না কেন, আমরা যেন সেই কাজটা করতে পারি।” তিনি আরও বলেন, ‘সমঝোতার মাধ্যমে কাজ করা অনেক বেশি সহজ। মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। আর সেই চাওয়া যদি যৌক্তিক হয় তাহলে সেটি মেনে নিতে হবে।’

 

অনুষ্ঠানে মেয়র আইভীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে দলিত সম্প্রদায়ের পাঁচ নারীকে উপহারসামগ্রী দেওয়া হয়। এসময় আইভী বলেন, ‘নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য ভূমিকা রেখেছেন। দেশের সেনাবাহিনী থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি নারীদের কাজ করার সুযোগ করে দেননি।

 

’ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সাকসি হান্ডা, ইউএনডিপির বাংলাদেশের প্রকল্প পরিচালক ইউগেস প্রাদানাম, ইউনিলিভারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার, নাসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাওন অংকন ও টাউন ফেডারেশনের নেত্রী সালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন