Logo
Logo
×

নগর জুড়ে

না.গঞ্জে নারী ও শিশু হত্যা বৃদ্ধির কারণে মহিলা পরিষদের উদ্বেগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:২৭ পিএম

না.গঞ্জে নারী ও শিশু হত্যা বৃদ্ধির কারণে মহিলা পরিষদের উদ্বেগ
Swapno

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের নারী ও শিশু হত্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্বেগ প্রকাশ ও আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। বৃহস্পতিবার ৩রা মার্চ বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী স্বাক্ষরিত এক লিখিত বিবৃতির মাধ্যমে গণমাধ্যম কে জানান, সাম্প্রতিক সময়ে গত ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জে নারী ও শিশু হত্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

 

যেমন সিদ্ধিরগঞ্জে কলি হত্যা, পশ্চিম দেওভোগ আদর্শনগরে গৃহবধৃ তানজিনা বেগমকে ছয় টুকরা করে হত্যা, নিতাইগঞ্জ ডাইলপট্টিতে মা রুমা চক্রবর্তী ও মেয়ে ঋতু চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা, ফতুল্লার এনায়েতনগরে গৃহবধূ রাবেয়া বেগমকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আরেক নির্মম কাহিনী ফতুল্লায় যৌতুক না পেয়ে পাষণ্ড স্বামী রফিক কর্তৃক স্ত্রীর হাতের কব্জি কেটে দেয়।

 

শিশু ধর্ষণতো বেড়েই চলেছে।  বিবৃতিতে আরও জানান, কোন হত্যাকান্ড বা নির্যাতনের দ্রুত বিচার না হওয়ায় এমন ঘটনা বৃদ্ধি পেয়েই চলেছে। অনেক সময় আসামীদের গ্রেফতার করেও ছেড়ে দেয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে আসামী এলাকায় থাকা সত্বেও গ্রেফতার করা হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

 

উদাহরণ হিসেবে বলা যায় সিদ্ধিরগঞ্জের কলি হত্যার ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিললেও আসামী স্বপন প্রধানকে গ্রেফতার করা হচ্ছে না।  সরকার, প্রশাসন ও বিচার বিভাগের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার জোর দাবী নারায়ণগঞ্জ সহ সারা দেশে এসব নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

 

তা না হলে এই রকম পৈশাচিকতা বাড়তেই থাকবে। যুগের চিন্তা রিপোর্ট : সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের নারী ও শিশু হত্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্বেগ প্রকাশ ও আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

 

বৃহস্পতিবার ৩রা মার্চ বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী স্বাক্ষরিত এক লিখিত বিবৃতির মাধ্যমে গণমাধ্যম কে জানান, সাম্প্রতিক সময়ে গত ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জে নারী ও শিশু হত্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যেমন সিদ্ধিরগঞ্জে কলি হত্যা

 

পশ্চিম দেওভোগ আদর্শনগরে গৃহবধৃ তানজিনা বেগমকে ছয় টুকরা করে হত্যা, নিতাইগঞ্জ ডাইলপট্টিতে মা রুমা চক্রবর্তী ও মেয়ে ঋতু চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা, ফতুল্লার এনায়েতনগরে গৃহবধূ রাবেয়া বেগমকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আরেক নির্মম কাহিনী ফতুল্লায় যৌতুক না পেয়ে পাষণ্ড স্বামী রফিক কর্তৃক স্ত্রীর হাতের কব্জি কেটে দেয়।

 

শিশু ধর্ষণতো বেড়েই চলেছে।  বিবৃতিতে আরও জানান, কোন হত্যাকান্ড বা নির্যাতনের দ্রুত বিচার না হওয়ায় এমন ঘটনা বৃদ্ধি পেয়েই চলেছে। অনেক সময় আসামীদের গ্রেফতার করেও ছেড়ে দেয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে আসামী এলাকায় থাকা সত্বেও গ্রেফতার করা হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

 

উদাহরণ হিসেবে বলা যায় সিদ্ধিরগঞ্জের কলি হত্যার ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিললেও আসামী স্বপন প্রধানকে গ্রেফতার করা হচ্ছে না।  সরকার, প্রশাসন ও বিচার বিভাগের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার জোর দাবী নারায়ণগঞ্জ সহ সারা দেশে এসব নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তা না হলে এই রকম পৈশাচিকতা বাড়তেই থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন