Logo
Logo
×

নগর জুড়ে

পাইকপাড়া বড় জামে মসজিদের সার্বিক উন্নয়ন নিয়ে সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:১২ পিএম

পাইকপাড়া বড় জামে মসজিদের সার্বিক উন্নয়ন নিয়ে সভা
Swapno

পাইকপাড়া বড় জামে মসজিদের সার্বিক উন্নয়ন নিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা পাইকপাড়া নীলয় আবাসন নিজাম মৃধার বাস ভবনে এ  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিত কমিটির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন সরদার

 

সহ-সভাপতি জামাল উদ্দিন মৃধা,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মালেক ভূইয়া,ফরিদ আহাম্মেদ মিঠু,হাজী আক্তার মুন্সি,হাজী তোফাজ্জল মুন্সি,আলহাজ্ব মোঃ কামাল দেওয়ান,হাসান ভূইয়া, মোঃ জামাল দেওয়ান,বিরবল ভূইয়া ও সেলিম ভূইয়া প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা বলেন আল্লাহ্ নিকট লক্ষ কোটি শুকরিয়া জানাই যে পাইকপাড়া বড় জামে মসজিদে নির্মান কাজ প্রায় ৭০ভাগ হয়ে গেছে বাকি কাজ আমরা খুব তারাতারি শেষ করবো ইনশাআল্লা। সে জন্য আমি আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই, এই মসজিদ নির্মান করতে গিয়ে মসজিদ কমিটি অনেকে হামলা মামলার শিকার হয়েছে।

 

এই কমিটির সদস্যরা অনেক লাঞ্ছনা মূখ বুজে সহয্য করেছে,আমরা এই পাইকপাড়া এলাকাবাসীকে একটি মডেল মসজিদ উপহার দিবো পাশাপাশি এলাকার মাদক নির্মূল করবো। উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রিপন ভূইয়া

 

সহিদ সরদার,দিপন ভূইয়া,আব্দুল হালিম,মিলন, জসিম উদ্দিন,আক্কাছ,রমজান আওয়াল,সিরাজ,বাপ্পি,মেহেদী,নিপু,রানু ও জিয়া উদ্দিন ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা মত বিনিময় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাইকপাড়া  বড় জামে মসজিদের খতিব হারুন নোমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন