শ্রমিকের মজুরি বাড়ানোর দাবিতে টিইউসির সমাবেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:৩৩ পিএম
তাজুল দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ। বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, টিইউসিদর জেলা কমিটির সদস্য আব্দুস ছালাম, দিলীপ দাস, প্যারাডাইজ ক্যেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল মিয়া ও আলেয়া বেগম প্রমুখ।
এ সমাবেশ থেকে জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ, বন্ধ কারখানা খুলে দেয়া, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে নিন্দা জানানো হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে লুটেরাদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন আনতে হবে।
শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে। বন্ধ কারখানা চালু করতে হবে। শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। সকল শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নেতৃবৃন্দ বলেন ২০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি
২৫ টি পাটকল ও চিনিকল রাক্ষার দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে অচিরেই আন্দোলনের ডাক আসছে, মাঠে নামার জন্য দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


