Logo
Logo
×

নগর জুড়ে

মাদকদ্রব্য অধিদপ্তরে বেড়েছে লোকবল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:১১ পিএম

মাদকদ্রব্য অধিদপ্তরে বেড়েছে লোকবল
Swapno

গত কয়েকমাসে নারায়ণগঞ্জে মাদকের বিস্তার বেড়ে যাওয়া খবর পাওয়া গেছে। র‌্যাবের অভিযানে গতি থাকলেও মাদক উদ্ধারে পুলিশ প্রশাসনের গতিতে কিছুটা মন্থরতা এসেছে। সর্বশেষ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভাতেও মাদকউদ্ধারে গতি বাড়ানোর ব্যাপারে জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন মাদকের বিস্তার সম্প্রতি বেড়ে যাওয়ার আভাস মিলেছে।

 

মাদকব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারেও গতি কমেছে। তবে আশার কথা হচ্ছে, এতোদিন স্বল্প লোকবল নিয়ে হিমশিম খাওয়া মাদকদ্রব্য অধিদপ্তরে লোকবল বাড়ানো হয়েছে। মাদক উদ্ধারেও গতি বেড়েছে।


মাদকদ্রব্য অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের দেয়া তথ্যমতে, একজন উপ-সহকারী পরিচালক, সহকারী পরিচালক, ইন্সপেক্টর ২জন, সাব ইন্সপেক্টর ৩জন, এএসআই ৩ জন এবং সিপাহীর সংখ্যা ৮ জনে উন্নিত করা হয়েছে।

 

এছাড়া আউটসোর্সিং এ ৪ জন কর্মরত আছেন। ধারাবাহিক কার্যক্রমেও গতি বেড়েছে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম যুগের চিন্তাকে জানান, ‘অফিসে লোকবল বাড়ানো হয়েছে। বেশ কয়েকজন ট্রেনিং এ রয়েছে।

 

আমাদের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। প্রতিদিনই অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সকল দপ্তরের সাথে সমন্বয় করেই কাজ করা হচ্ছে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন