‘আমরা নারায়ণগঞ্জবাসী’র উদ্যোগে মানববন্ধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৬:৩৩ পিএম
গতকাল শনিবার সকালে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদের সভাপত্বিতে যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান কর্মসুচীতে সভাপতি তার বক্তেব্য বলেন, এই নারায়ণগঞ্জের রেলওয়ে ষ্টেশন কল্যাণী উচ্ছেদ করা হয় ডবল রেললাইন করার জন্য। কিন্তু বাস্তবে এই ষ্টেশনে ডবল রেললাইন করার পরিকল্পনা পরিবর্তন হয়।
এর মধ্যে দেখা যায় কতিপয় ভূমিদস্যু ব্যক্তিরা রেলওয়ের উপর মহলের দুর্নীতিবাজ কর্মকতা সহ রেলওয়ের চুনপুটি বুদ্ধি দাতাদের যোগ সাজসে কল্যাণ ট্রাষ্টের নামে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে নারায়ণগঞ্জ এ বসবাসকারী জনগণের কোন উপকারে আসবেনা। এই জায়গা জনহীতকর কাজে ব্যবহার করার জন্য আহ্বান জানান।
এখানে মেডিকেল কলেজ করা যেতে পারে, অথবা বাস ষ্টান্ড করা যেতে পারে এবং নারায়ণগঞ্জে হকারদের পুর্নঃবাসন করে নারায়নগঞ্জের যানজট মুক্ত করা যেতে পারে এমনকি জনহীত কর কাজে ব্যবহার করা যেতে পারে। এতে নারায়নগঞ্জ গণ মানুষের উপকার হবে। উল্লেখিত এলাকায় দেখা যায় আদালতের রায় বলে বিল বোর্ড ব্যবহার করে জনগনের সাথে প্রতারনা করা হচ্ছে, ও আদালতকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে।
প্রকৃত পক্ষে বিল বোর্ড এ যে রায়ের কথা বলা আছে এটা নারায়ণগঞ্জের রেলওয়ের এই জমির রায় নয়। রায়টি রেলওয়ের ভূমি অন্য এলাকার মামলার রায়। সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতারণামূলক কাজের তীব্র নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আর্কষন করে উক্ত বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ তদারকির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলী সদস্য কুতুব উদ্দিন আহমেদ, বাসদ জেলা আহবায়ক নিখিল দাস, সংগঠনের সম্পাদক মন্ডলী সদস্য মোঃ হোসেন কাজল, মাকিদ মোস্তাকিম শিপলু, জহিরুল ইসলাম মিন্টু, রেলওয়ে স্টেশন মন্দিরের সাধারর সম্পাদক শান্তি রঞ্জন দাস।
উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জ বাসী সংগঠনের সম্পাদক মন্ডলী সদস্য হাজী রুহুল আমিন, মোঃ বদরুল হক, মোঃ তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম শাকিল, ওহায়িদুজ জামান (জামান) দেলোয়ার হোসেন দেলু, উত্তম কুমার দাস পান্ডু, সহিদুল ইসলাম ফয়সাল, মোঃ আলামিন, মোঃ আলম, মোঃ ইসলাম, মোঃ শাজাহান, লনী গোপাল ভৌমিক সুজিত কুমার রায়, সালাউদ্দিন দেওয়ান, তাজুল ইসলাম
ইয়াকুব আলী, শওকত আলী রোমান, শিক্ষক হাবিবুর রহমান, অনুপম সরকার, গীতা রানী দাস, জরিনাবেগম, মোঃ শহিদ, আলমগীর হোসেন, মোঃ আউয়াল, মোঃ রাব্বি, শাহাদাত, মিরাজ, মহসীন, সাইফুল, ফারুক, সাঈদ, মিনু।


