Logo
Logo
×

নগর জুড়ে

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী মৎস্যজীবী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৪:৫৪ পিএম

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী মৎস্যজীবী
Swapno

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। 

 

সোমবার (৭ মার্চ ) সকালে শহরের ২নং গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা ।এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র মহাদয় ডঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ  আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন

 

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত  মো. শহিদ বাদল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো. নূর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ জনি খান,

 

যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল, সদস্য উৎপল সূত্রধর, সজীব সরকার, মো. সোহেল, আমিনুল ইসলাম, সদস্য স্বর্ণালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন