Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকী হত্যার বিচার বিলম্বিত হচ্ছে : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:০৯ পিএম

ত্বকী হত্যার বিচার বিলম্বিত হচ্ছে : মেয়র আইভী
Swapno

# গতকাল ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি
# শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ

 

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। রবিবার (৬ মার্চ) সকালে বন্দর উপজেলার পুরান বন্দরস্থ সিরাজ শাহ সিরাজ দরবারে ত্বকীর সমাধিতে এ পুষ্পস্তবক অর্পন করা হয়।


পুষ্পস্তবক অর্পণকালে সিটি মেয়র আইভী ছাড়াও শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ, কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও  নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মেয়র আইভী গণমাধ্যমকে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের ৯ বছর যাবৎ আমাদের সস্তান ত্বকী হত্যার বিচার চাইতে হচ্ছে।

 

বিচারটা হচ্ছে না সঠিকভাবে কিন্তু আশা করি যে অনেকগুলি আলোচিত হত্যাকান্ডের বিচারই বাংলাদেশে হয়েছে। এমনকি নারায়ণগঞ্জেও অনেকগুলি আলোচিত হত্যাকান্ড হয়েছে এবং বিচারও হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সরকারের কাছে বলতে চাই ত্বকী হত্যার বিচার দ্রুত করা হোক। নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ধারণা করেন এখানে নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার জড়িত বিধায় ত্বকী হত্যার বিচার বিলম্বিত হচ্ছে।

 

আমরা চাই এই ধারণা থেকে বের হয়ে এসে আমাদের সরকার যেটা সঠিক, যেটা ন্যায্য এবং আমাদের সন্তান ছোট বাচ্চাটাকে যারা নির্মমভাবে হত্যা করেছে সে হত্যাকান্ডের আমরা বিচার চাই। পরে তানভীর মুহাম্মদ ত্বকীর মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এ সময় অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ত্বকীর পিতা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণ গঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়,সাধারন সম্পাদক শাহিন মাহমুদ, উন্মেষ নাট্যগোষ্ঠির পরিচালক প্রদীপ কুমার চন্দ্র ঘোষ বাবু

 

প্রথম আলো বন্ধুসভা সভাপতি উজ্জল উচ্ছাস,সাধারন সম্পাদক মনিকা আক্তার, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক মৌনলাকি, সমগীত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমল আকাশ, আ’লীগ নেতা মোতালিব মিয়া, ছাত্রলীগ নেত শফিউল্লাহ মিয়া বাবু, যুবলীগ নেতা হিমেল খান হিমু, মো. হিরো প্রমূখ।


এদিকে ত্বকী হত্যার নয় বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ ও ঢাকায় পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। রবিবার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিরাজ শাহর আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল। ৭ মার্চ সোমবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

৮ মার্চ মঙ্গলবার বিকাল পাঁচটায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নং খেয়াঘাটে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা, ত্বকীকে নিয়ে নির্মিত প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন ও ‘আলোরভাসান’।

 

১১ মার্চ শুক্রবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। ১৮ মার্চ শুক্রবার বিকাল তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাদর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন