Logo
Logo
×

নগর জুড়ে

আপনারা খুন করেছেন আপনারা ধরা পড়েছেন : এড. মাসুম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:১৯ পিএম

আপনারা খুন করেছেন আপনারা ধরা পড়েছেন : এড. মাসুম
Swapno

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, শামীম ওসমান আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুুর ফাঁদ দেখেন নাই। আসলেই আপনি ফাঁদ দেখেন নাই। আপনি যে ভাবে নারায়ণগঞ্জকে অশান্ত করতে চান। আপনি হাতি এনেছিলেন নৌকায় পাড়া দিয়ে নৌকা ডুবিয়ে দিবেন। হাতি কি ওই ঘাটলা পার হতে পেরেছে? হাতি ওই ঘাটলা পার হতে পারে নাই।

 

কদিন আগে থেকে শুরু করেছেন আমি (শামীম ওসমান) রাস্তায় নামলে মাথা আর মাথা দেখা যাবে। আমরা বলেছিলাম চ্যালেঞ্জ করলাম রাস্তায় নামেন। রাস্তায় নেমে দেখেন।  আপনি বলেছেন আমরা নাটক করছি। যে মা সন্তান হারিয়েছে সে নাটক করছে, যে বাবা বসে আছে সে নাটক করছে। আমরা যারা আছি নাটক করছি। এটা কি সম্ভব এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।

 

আপনারা খুন করেছেন আপনারা ধরা পড়েছেন। সরকারের কাছে আমরা বার বার বলে আসছি ত্বকী হত্যার বিচারে নিদের্শ দিন। আমি বিশ্বাস করি। এই সরকারের আমলেই বিচার হবে এবং অচিরেই ত্বকী হত্যার বিচার শুরু হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি। সোমবার (৭ মার্চে) বিকালে ত্বকী হত্যার নয় বছর উপলক্ষে শহরের দেওভোগ শেখ রাসেল নগর পার্কে আয়োজিত শিশু সমাবেশে তিনি একথা বলেন।

 

এ সময় এড. মাহবুবুর রহমান মাসুম আরো বলেন, নয় বছর কোন মানুষ প্রতিক্ষায় বসে থাকে আমার ছেলে হত্যার বিচার কবে হবে। আপনাদের সন্তান অসুস্থ্য হয়ে পরলে সারা রাত জেগে থেকে তার পরিচর্যা করেন । আর ত্বকীর মা কি করে নয় বছর সহ্য করে ? নয় বছর ধরে তার ছেলের হত্যার বিচার পায় না। সবার কাছে জানতে চাই।

 

ত্বকী হত্যা করা হলো ত্বকীকে কারা হত্যা করেছে ১ বছরের মধ্যে বের করা হলো। তদন্তকারী সংস্থা র‌্যাব বলেছে ত্বকী হত্যার কান্ডের সাথে ওসমান পরিবার জড়িত। ওসমান পরিবারে সদস্য শামীম ওসমান আমার মনে হয় তার মাথার তার ছিড়ে গেছে। তনি বলেন, আপনি (শামীম ওসমান) নারায়ণগঞ্জে অনেক ষড়যন্ত্র করেছেন।

 

আপনার কারণে ত্বকীকে হারিয়েছি, নাট্যকার চঞ্চলকে, বুলুকে হারিয়েছি আশিক, মিঠুকে হারিয়েছি কোনো হত্যার বিচার পাই নাই। পুলিশের কোনো তদন্ত আসে নাই। মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। পুকুর দখলের কথা বলেছেন। অনেক ষড়যন্ত্র করেছেন। আজও করছেন। মেয়র যদি বাড়ি বানিয়ে থাকে আপনার কি ।

 

আপনি জামতলা বাড়ি বানান নাই? ওই বাড়িতে লক্ষ কোটি টাকা খরচ করেন নাই।  তখন কেউ প্রশ্ন করে নাই আমরাও করি নাই। আপনার মাথা ব্যথা হয়ে গেছে। আপনি মেয়রকে কোনো কারনেই কোনো কাজেই আটকাতে পারেন না। আটকাতে পারবেন না। কারণ নারায়ণগঞ্জবাসী ভালোবাসে, মেয়রকে প্রধানমন্ত্রী ভালোবাসে, মেয়রকে সরকারে নীতি নির্ধারকরা ভালোবাসে।

 

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, শিল্পী জাহিদ মুস্তাফা অশোক কর্মকার, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের আহ্বায়ক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ প্রমুখ।          

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন