Logo
Logo
×

নগর জুড়ে

আধুনিক স্থাপত্যের চারুকলা ইনিষ্টিটিউট উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৫:৩৯ পিএম

আধুনিক স্থাপত্যের চারুকলা ইনিষ্টিটিউট উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার
Swapno

# নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম
# প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন আর্ট কলেজটি
# দু’দিন নারী উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো : মেয়র আইভী

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে একের পর এক অর্জনের পালক যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জে। সারা দেশে বহুল প্রশংসিত মনোরম শেখ রাসেল পার্কের সাথেই আধুনিক স্থাপত্যের ছোঁয়া নিয়ে তৈরি নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ভবনের কাজও শেষ হয়েছে। নাসিক ও জাইকার সহযোগিতায় শহরের শেখ রাসেল পার্কের পাশে চোখ ধাঁধানো এক মনোরম পরিবেশে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আর্ট কলেজটি।

 

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় শেষে নবনির্মিত নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ভবনের শুভ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

 

এদিকে নারী দিবসে নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের জন্য সুখবর জানিয়ে আইভী বলেছেন, ‘আগামী ১০ তারিখ চারুকলার নতুন ভবন উদ্বোধন হবে। এরপর সেখানে আমি প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উদ্যোক্তাদের জন্য মেলার ব্যবস্থা করবো।

 

নারী উদ্যোক্তাদের তালিকা করে সেখান থেকে কিভাবে বরাদ্দ দেয়া হবে তা জানিয়ে দেয়া হবে। তবে এ জন্য চারুকলাকে কিছু টোকেন মানি স্টলগুলোকে দিতে হবে কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিষয় ও কিছু বিষয় আছে।’


জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নির্মাণাধীন এই আর্ট কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। । এই বছরের মার্চ মাসের মধ্যে কলেজের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান।


স্থানীয়রা বলছেন, চারুকলা ইনিষ্টিটিউটের নির্মাণাধীন ভবনটি অবকাঠামোগত দিক থেকে নারায়ণগঞ্জের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে আধুনিক। এদিকে চারুকলা ইনিষ্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শামছুল আলম আজাদ বলেছেন, ‘নারায়ণগঞ্জে আরো অনেক স্থাপত্য আছে, তবে এটা সবচেয়ে আধুনিক। এটি আমাদের এবং নারায়ণগঞ্জবাসীর জন্য গৌরবের ব্যাপার। আমরা সকলে মেয়রের কাছে কৃতজ্ঞ।’


সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ চারুকলা ইনিষ্টিটিউটের নতুন এই ভবন নির্মাণে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা খরচ হচ্ছে। এতে রয়েছে, ৬ তলা একটি বহুতল ভবন। যার প্রথম তলায় ছাত্র-ছাত্রীদের জন্য ওপেন স্পেস। দ্বিতীয় তলায় ১ টি হলরুম, ১ টি টিচার্সরুম ও ৫ টি ক্লাসরুম। আর তৃতীয় তলায়, ১ টি সেমিনার রুম ও ৬ টি ক্লাসরুম। আর উপরের তলাগুলোতেও একই ভাবে ক্লাসরুম ও অন্যান্য কক্ষ এলার্ট করা হয়েছে।


এছাড়া, বহুতল ভবনের পাশেই আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য হচ্ছে ২০ ফুঁট উঁচু একটি লাইব্রেরী। এই লাইব্রেরীতে বসে বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা পুরো রাসেল পার্কের সৌন্দর্য্য উপভোগ করতে পারবে। এদিকে, চারুকলা ইনিষ্টিটিউটের ভবন এবং লাইব্রেরীকে সরাসরি সংযুক্ত করতে তৈরী করা হয়েছে প্রায় ৪০ ফুঁট লম্বা দুটি র‌্যাম্প সিঁড়ি। এসে সবাই খুব সহজেই সবাই কলেজের শ্রেণীকক্ষ এবং লাইব্রেরীতে যাতায়াত করতে পারবে।


নবনির্মিত নারায়ণগঞ্জ চারুকলা ইনিষ্টিটিউটের শিক্ষার্থী রাজীব শীল বলেন, ‘এটি আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ভালো হয়েছে যে, আমরা আর্ট নিয়ে পড়াশোনা করতে এতো সুন্দর এবং আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি। যাদের মাধ্যমে এই কাজটি হচ্ছে আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞ।’


মোহাম্মদ হাবিব নামে অন্য এক শিক্ষার্থী বলেন, ‘আসলে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এতো সুন্দর একটি স্থানে বসে ছবি আঁকতে পারবো। কিন্তু সামনে সেটিই হতে যাচ্ছে। চারিদিকে রাসেল পার্কের মনোরম পরিবেশ এবং মাঝখানে আমাদের আর্ট কলেজ। ’


ঠিকদারী প্রতিষ্ঠান তনু এন্টারপ্রাইজের প্রকৌশলী মোহাম্মদ বাপ্পী জানিয়েছে, মার্চ মাসের মধ্যেই এই কলেজের কাজ আমরা শেষ করার টার্গেট ছিল, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন