Logo
Logo
×

নগর জুড়ে

জামতলায় ফ্ল্যাটে শিশুকে  জিম্মি, লুটপাট

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:৪৩ পিএম

জামতলায় ফ্ল্যাটে শিশুকে  জিম্মি, লুটপাট
Swapno

ফতুল্লার জামতলায় একটি ফ্ল্যাটে ২ বছরের শিশুকে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে হিরা কমিউিনিটি সেন্টারের পাশের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এব্যাপারে গৃহবঁধু রিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পশ্চিম মাসদাইর এলাকার আব্দুর রহমানের ছেলে মোহন ও আসলাম মন্ডলের ছেলে মেহেদীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

রিয়া বেগমের স্বামী রাজু সৌদী প্রবাসী। জামতলা হীরা কমিউনিটি সেন্টারের পাশে একটি ফ্ল্যাটে ২ বছরের একটি কন্যা সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন। প্রায় সময় রিয়ার কাছে পশ্চিম মাসদাইর এলাকার  মোহন ও মেহেদী টাকা দাবী করতো। টাকা না দিলে যে কোনো সময় তার ক্ষতি করতে পারে বলেও হুমকি দিয়ে আসছিলো তারা।

 

গতকাল দুপুর ১ টার দিকে মোহন ও মেহেদীসহ বেশ কয়েকজন রিয়ার ফ্ল্যাটে প্রবেশ করে তাকে নানা রকম ভয় দেখিয়ে টাকা দাবী করে। এক পর্যায়ে তারা রিয়ার দুই বছরের কন্যা সন্তানকে জিম্মি করে ঘরের মধ্যে থাকা দু্িট মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় রিয়া চিৎকার করলে বিবাবদীরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে বলেও অভিযোগে উল্লেখ।

 

তবে অপর একটি সূত্র জানায়, ঘটনাটির আড়ালে ভিন্ন কিছুৃ লুকায়িত থাকতে পারে।  রিয়ার কথা অসংলগ্ন। তদন্ত করলে প্রকৃত রহস্য বেড়িয়ে আসবে। এ ব্যাপারে গতকাল ফতুল্লা মডেল থানার ডিউিটি অফিসার জানায়, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন