সায়াম প্লাজা বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৬:৫০ পিএম
নগরীর চাষাড়া সায়াম প্লাজা বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে নয়টায় সায়াম প্লাজার নিচ তলায় এই সভার আয়ােজন করা হয়। সভায় সমিতির বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়।
আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে কিভাবে সুন্দরভাবে মার্কেট পরিচালনা করা যায় সেই বিষয়ে সকলের মতামত নেওয়া হয়। সায়াম প্লাজা বণিক সমিতির সভাপতি হাজী হাসান ইমামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ - সভাপতি শাহ্ আলম খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হােসেন, পাদক সজল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তারক নাথ সাহা
কোষাধ্যক্ষ শামীম উর রহমান পাভেল, সহ কোষাধ্যক্ষ নারায়ণ সাহা, প্রচার সম্পাদক শামসুল হক খােকন, কার্যকরী সদস্য মাে. শামীমসহ মার্কেটের দোকান মালিক ও কর্মকর্তাবৃন্দ।


