Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা (ডিবি) অফিসার শিবলী কায়েছ মীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:৪৯ পিএম

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা (ডিবি) অফিসার শিবলী কায়েছ মীর
Swapno

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা (ডিবি) পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর। গত ফেব্রুয়ারী মাসে মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ভাল কাজ করায় তাকে এ পুরস্কৃত করা হয়। মঙ্গবার (৮ই মার্চ) নারায়ণগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম-বার) গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর এর হাতে এ পুরস্কার তুলে দেন।

 

এ সময় মাসিক কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাফিজুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: জাহেদ পারভেজ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল মো: বিল্লাল হোসেনসহ প্রমূখ।

 

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাটাই আমাদের দায়িত্ব। সকলের সহযোগিতা কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন