Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর হাত ধরে হওয়া উন্নয়নে আমি মুগ্ধ : স্থানীয় সরকার মন্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:১৮ পিএম

আইভীর হাত ধরে হওয়া উন্নয়নে আমি মুগ্ধ : স্থানীয় সরকার মন্ত্রী
Swapno

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভূয়সী প্রশংসা করে বলেছেন,  মেয়র আইভী  অত্যন্ত কর্মঠ।আমরা দূর দূরান্ত থেকে অনেক শুনেছি, তিনি দায়িত্ব নেয়ার পর আমাদের তার উপর আস্থা ছিল। উনি সৎ, ন্যায় পরায়ন এবং মানুষকে ভালোবাসেন। তিনি মানুষের জন্য ভালো কিছু করতে চান।

 

তিনি এতো ভালো কিছু করেছেন মানুষের জন্য যা না দেখলে আমার অপূর্ণতা থেকে যেত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনটি নারায়ণগঞ্জের জন্য অন্যতম আকর্ষণীয়। আইভীর হাত ধরে নারায়ণগঞ্জে আমূল পরিবর্তন হয়েছে, আমি মুগ্ধ। নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্খা পূর্ণ করার জন্য আইভী অত্যন্ত যোগ্য।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মানুষ চিনতে ভুল করেননা। নারায়ণগঞ্জে যেভাবে শেখ রাসেল পার্ক সাজানো হয়েছে তা একটি উদাহরণ হতে পারে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কের পাশে নবনির্মিত নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, আইভীর নেতৃত্বে আরো অনেক বেশি উন্নয়ন হবে।

 

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে আমি কথা বলে জানিয়েছি, কাপুরুষের জন্য পৃথিবীতে জায়গা নাই। এটা সুপুরুষ, ন্যায়পরায়ন এবং সাহসী মানুষের জন্য। যোগ্যরাই টিকে থাকবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি আদর্শ প্রতিষ্ঠান হতে পারে।

 

মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জের ফুটপাতে মানুষকে হাঁটতে দিতে হবে। রাস্তায় গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে হবে। সেখানে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। জনপ্রতিনিধিরা পলিসি মেক্যার, ইমপ্লিমেন্টশন করতে হবে সরকারি কর্মকর্তাদের। প্রশাসনের কর্মকর্তাদের সাথে কাউন্সিলদের সমন্বয় করতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে  এমপি নজরুল ইসলাম বাবু,

 

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির,

 

আদিনাথ বসু, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ভবন উদ্বোধন শেষে শেখ রাসেল নগর পার্ক পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন