Logo
Logo
×

নগর জুড়ে

ক্লাবে কোভিড-১৯ স্নোকার মিনি টুর্নামেন্টের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৭:৩৪ পিএম

ক্লাবে কোভিড-১৯ স্নোকার মিনি টুর্নামেন্টের উদ্বোধন
Swapno

প্রাইম গ্রুপের পরিচালক জহির আহমেদ সোহেলের পৃষ্ঠপোষকতায় নারাযণগঞ্জ ক্লাব মেম্বারদের অংশগ্রহনে কোভিড-১৯ স্নোকার মিনি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হোসেন মানু ও সিনিয়র সহ সভাপতি ফয়েজউদ্দিন লাভলু।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানকে। সেই সাথে স্বাধীনতার এই মাসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পাশাপাশি বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে নিহত সকলের আত্মার মাগফেরাত ও আক্রান্তদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।

 

কোভিড-১৯ স্নোকার মিনি টুর্নামেন্টে মোট ১৫ জন খেলোয়ার অংশগ্রহন করছেন। এরা হলেন জহির আহমেদ সোহেল, মেহেদী হাসান মেহবুব, সঞ্জিত সাহা, তৌহিদ রহমান শিশির, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, ফাহিম ভূইয়া, আশিকুজ্জামান সুজন, বাঁধন রহমান প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন