মাহবুবুর রহমান মাসুমের বাড়ির বোমা হামলায় প্রেস ক্লাবের নিন্দা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ‘দৈনিক খবরের পাতা’ পত্রিকার সম্পাদকের বাড়ির সামনে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। একই সাথে এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা বলেও উল্লেখ করা হয়। শনিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং স্থানীয় ‘দৈনিক খবরের পাতার’ পত্রিকার সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের বাড়ির দরজায় শনিবার ভোর রাত দুইটা উনপঞ্চাশ মিনিটে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এর ছয় মিনিট আগে মাস্ক পড়া এক যুবককে সেখানে গিয়ে বোমা রেখে আসতে ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম এবং সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ এ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছেন, অ্যাড. মাহবুবুর রহমান মাসুম একজন সৎ ও ভালো সাংবাদিক ও তিনি দীর্ঘদিন ধরেই আইনপেশার সাথে জড়িত নারায়ণগঞ্জের বিভিন্ন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ, দৃঢ় কন্ঠস্বর। এর জের ধরেই তার বাসার সামনে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছি।
আমরা এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ হামলা গনমাধ্যমের স্বাধীনতার উপর হামলা। হামলা নির্যাতন চালিয়ে গনমাধ্যমকে, সাংবাদিকদের সত্য বলা থেকে বিরত রাখা যাবেনা। সত্য উচ্চারণ, দুর্নীতির মুখোশ উন্মোচনে তারা অবিচল থাকবে। আমরা অবিলম্বে বোমা হামলাকারিদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও বিচার দাবী করছি।


