আমরা নারায়ণগঞ্জবাসীর ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:৪৭ পিএম
অরাজনৈতিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ সরকারি জেলা গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলন হয়। সংগঠনটির সভাপত্বি করেছেন বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ।
সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু সংগঠনের সাংগঠনিক রিপোর্ট, বিভিন্ন কার্যক্রমের তার ত্রি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন। যা উপস্থিত নেতা কর্মীরা সর্বসম্মতিক্রমে সমর্থন করে অনুমোদন করেন। তিনি তার বক্তব্যে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সদস্যদের আগামীদিনের সংগ্রাম আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহবান জানান।
দ্বিতীয় পর্যায়ে নির্বাচন পর্বে প্রধান নির্বাচন কমিশনার এড. বি.এম হোসেন ও নির্বাচন কমিশনার সায়েদুল ইসলাম শাকিল পরবর্তী তিন বৎসর মেয়াদ তথা ২০২২-২০২৫ বর্ষের জন্য মৌখিক ভাবে বিভিন্ন পদে একক অথবা পূর্ণ প্যানেল আহবান করলে আ. কুদ্দুস আজাদ প্রস্তাবিত এবং কুতুব উদ্দিন আহম্মদ ও মাহমুদ হোসেন সমর্থিত ৭৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ উপস্থিত করেন।
বিকল্প অন্য কোন প্রস্তাবনা না আসায় প্রধান নির্বাচন কমিশনার একটি মাত্র প্যানেলে পূর্নাঙ্গ নাম ও পদবী পাঠ করেন, অত:পর প্রধান অতিথি উপস্থিত সদস্যগণের নিকট এই প্যানেলের সমর্থনে প্রশ্ন করলে উপস্থিত প্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদন করেন। এই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ সভাপতি ও মো. নাসির উদ্দিন মন্টু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন তাদের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি নব নির্বাচিত “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন এর কমিটিকে নারায়ণগঞ্জ এর সকল অনিয়ম ও অবিচার দূরীকরণে এলাকায় এলাকায় কমিটি গঠন করে সমাজকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে।
তিনি সংগঠনের কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং “আমরা নারায়ণগঞ্জবাসী”র স্থায়ী কার্যালয় স্থাপিত করার জন্য জায়গা দিলে কার্যালয় নির্মান খরচ অনুদান হিসেবে প্রদান ঘোষনা দেন ও ভবিষ্যতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, পপি রানী সরকার। সভায় মোট ১৬৩ জন সদস্য উপস্থিত থাকেন। তন্মধ্যে সভাপতি মন্ডলীর সদস্য আ. কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, হানিফুল কবির, আব্দুস সাত্তার ভুট্টু। সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, হাজী মো. রুহুল আমিন,
মো. হোসেন কাজল, মাকিদ মোস্তাকিম শিপলু, মো. ফয়সাল, অহিদুজ্জামান জামান, ওয়াহিদ সাদাত বাবু, জহিরুল ইসলাম মিন্টু, আবুল হোসেন সরদার, আব্দুল কাইয়ুম আল আমিন, শহীদুল ইসলাম সুব্র, দেলোয়ার হোসেন দেলু, সাইফুল ইসলাম, উত্তম কুমার দাস পান্ডু,
আনার মো. বকুল, গোলাম রসুল রফিক, আ. রহমান লিটন, হাজী মো. মনির হোসেন, গোলাম মোস্তফা, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, শওকত আলী রোমান, খ.ম. সুলতান, মো. তোফাজ্জল হোসেন, মো. আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।
পরিশেষে সভার সভাপতি কুতুব উদ্দিন আকসির’কে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনিত করে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করেন এবং উপস্থিত সাংবাদিক, শুভ্যার্থী, গোয়েন্দা সংস্থা সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক মধ্যাহ্নভোজের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


