Logo
Logo
×

নগর জুড়ে

খুনি-টেন্ডারবাজে শহর ভরে গেছে : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৫:০৩ পিএম

খুনি-টেন্ডারবাজে শহর ভরে গেছে : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘খুনি, টেন্ডারবাজে শহর ভরে গেছে। এ কারণে ফুটপাতে মানুষ চলতে পারে না। রাস্তায় খুন হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে অপরাজনীতি আর অপসংস্কৃতিতে ভরে গেছে। অপরাজনীতির ছত্রছায়ায় নারায়ণগঞ্জের আনাচে-কানাচে ঝুট সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ছড়িয়ে গেছে।

 

এসবের বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে এর থেকে মুক্তি মিলবে না। জনগণ সাহসী না হলে, আন্দোলনমুখী না হলে এই অপরাজনীতি দূর করা যাবে না।’ শনিবার (১২ মার্চ) দুপুরে কালিরবাজারে জেলা সরকারি গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজকে মানুষ ঐক্যবদ্ধ না।

 

কাউকে মেরে ফেললে দূর থেকে দেখে এগিয়ে আসে না। রাজনীতিতে ভালো মানুষের আগমন ঘটান।’ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী হত্যাসহ সব হত্যাকান্ডের প্রতিবাদ করেছি, রাস্তায় দাঁড়িয়েছি। মাসুম সত্য বলে বলেই তার বাড়িতে বোমা নিক্ষিপ্ত হয়।

 

জড়িতদের আইনের আওতায় আনা হোক। বোমা হামলার নিন্দা জানাই।’ তিনি বলেন, ‘ভালো কাজের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভালো কাজ করতে সাহস থাকতে হবে। স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক ত্যাগ স্বাকীর করতে হয়েছে। বঙ্গবন্ধু ২৫ বছর জেল খেটেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সংগঠিত করেছেন। এ কারণেই সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে রায় দিয়েছিল জনগণ।

 

কিন্তু পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে জাতির পিতার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। পরে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে স্বাধীন হয়েছিল এদেশ।’ তিনি আরও বলেন, ‘সমাজে অনেক অবক্ষয় হয়েছে। কিশোর গ্যাংয়ে ভরে গেছে। কাউকে মাদকসহ গ্রেফতার করলে রাজনৈতিক ব্যক্তিরা আসামিকে ছেড়ে দেয়ার জন্য পুলিশের কাছে তদবির করে।

 

এদের চিহ্নিত করতে হবে। সমাজ ও দেশ তাদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে৷ শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু কিছু রাজনীতিবিদের কারণে সেসব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। ভালো নেতৃত্ব তৈরি করতে হবে। নইলে ভালো জাতি ও দেশ গঠন করা যাবে না।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন