Logo
Logo
×

নগর জুড়ে

স্নুকার মিনি টুর্নামেন্টে চ্যাম্পিয়ান তাহসিন, রানার্স আপ সোহেল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

স্নুকার মিনি টুর্নামেন্টে চ্যাম্পিয়ান তাহসিন, রানার্স আপ সোহেল
Swapno

প্রাইম গ্রুপের পরিচালক জহির আহমেদ সোহেলের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ ক্লাব মেম্বারদের অংশগ্রহনে কোভিড-১৯ স্নুকার মিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হয়েছেন তাহসিন জামান। শনিবার (১২ মার্চ) সকালে দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে জহির আহমেদ সোহেলকে ৩-১ ফ্রেমে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন তাহসিন।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু ও সিনিয়র সহ সভাপতি ফয়েজউদ্দিন লাভলু।

 

টুর্নামেন্টে মোট ১৫ জন খেলোয়ার অংশগ্রহণ করেন। এরা হলেন জহির আহমেদ সোহেল, বাঁধন রহমান, এমএইচটি মেহবুব, সঞ্জিত সাহা, ফাহিম ভূইয়া, মাহমুদ আনোয়ার, এসএম রানা, টিআর শিশির, বাঁধন জামান, এ সাদ্দাম, এজেড সুজন, বি আলিফ, তাহসিন জামান, বিল্লাল হোসেন এবং আই রাফিদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন