এড.মাসুমের বাড়ীতে বোমা হামলায় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র তীব্র নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক খবরের পাতা’র সম্পাদক ও “আমরা নারায়ণগঞ্জবাসী” উপদেষ্টা আলহাজ্ব এড. মাহবুবুর রহমান মাসুমের বাসায় গত ১২ মার্চ ভোর রাত ৩ টার দিকে সন্ত্রাসীরা বোমা হামলার ঘটনা ঘটিয়ে এক আতঙ্কের সৃষ্টি করে।
আমরা এই বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে অনুরোধ জানাচ্ছি।
শান্তির শহর নারায়ণগঞ্জকে যারা অশান্ত করতে চায় তাদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই। কেন এড. মাহবুবুর রহমান মাসুমের বাড়ীতে বোমা হামলা হয়েছে ? তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এই জন্য ?
এড. মাসুম নারায়ণগঞ্জের একজন সনামধন্য ব্যক্তিত্ব। তিনি নারায়ণগঞ্জের বিবেক। তার নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব। এমতাবস্থায় নারায়ণগঞ্জের অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী ও তাদের মদদ দাতা পিছনের কুশিলবদের দৌরাত্ম বন্ধের দাবী জানাচ্ছি।


