না’গঞ্জের নারীরা বেশি যৌন হয়রানীর শিকার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:২৮ পিএম
দেশের অন্য যেকোনো জায়গার তুলনায় নারায়ণগঞ্জের নারীরা তুলনামূলক বেশি যৌন হয়রানী ও নির্যাতনের শিকার বলে জানিয়েছে প্যারেন্টস এজিং ফাউন্ডেশন নামের একটি গবেষনা প্রতিষ্ঠান। তারা বলেছেন, এ হয়রানী ও নির্যাতন বন্ধে বিদ্যমান আইন ও নীতিমালা যথেষ্ট নয়। অনলাইন প্ল্যাটফর্ম ও জনসমাগমস্থান নারীদের জন্য আরো নিরাপদ ও স্বস্থিকর করতে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তারা মনে করছে।
এজন্য এর মধ্যেই ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর মানবাধিকার কর্মসূচী, জাতীয় মানবাধিকার কমিশন, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুনদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা সাড়াদেশে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক প্রেসমিট অনুষ্ঠানে তারা একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্যারেন্টস এজিং ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের, নারায়ণগঞ্জ জোনের সভাপতি আবরার সাকিব খান, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি আনিকা বুশরা, নারায়ণগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


