নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের বাসায় গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টায় তার বাসায় যান মেয়র৷ এ সময় তার বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান আইভী।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বোমা বিস্ফোরণের বিষয়ে খোঁজখবর নেন। তিনি মাহবুবুর রহমান মাসুমকে ধৈর্যসহ প্রতিবাদ করে যাবার আহবান জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে মাহবুবুর রহমানের আলম খান লেনের বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ত্বকী হত্যাকারীদের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তব্য রাখায় অভিযুক্তরা এই বোমা বিস্ফোরণের জন্য দায়ী বলে মনে করেন মাহবুবুর রহমান মাসুম।


