জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম
নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোটিয়া হাসপাতালে ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে অনকাঙ্খিত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরণের ক্ষয়ক্ষতি রোধে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের অগ্নিকাণ্ড সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল মৌলক জিনিস শিক্ষা দানের জন্য অগ্নি নির্বাপণ মহড়া হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশন ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের তত্বাবধানে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
নিতাইগঞ্জ মন্ডলপাড়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল্লাহ আল আরেফীন এর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের ৪০ সদস্যের একটি টিম ও স্বেচ্ছাসেবক ১৫ সদস্যের একটি দল এই মহড়ায় অংশ নেন। সিভিল সার্জন মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়ার) হাসপাতালের আরএমও ও অন্যান কর্মকর্তাগণ মহড়াটি প্রত্যক্ষ করেন।
মহড়া শেষে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন সংক্ষিপ্ত কিছু বক্তব্যে সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দল ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের বিশেষভাবে ধন্যবাদ জানান ।
মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, যে কোনো সময় যে কেনো দূর্যোগ আসতে পারে আমাদের আছে মানবিক দুর্যোগ আর আরেকটা আছে প্রাকৃতিক দূর্যোগ প্রাকৃতিক দূর্যোগগুলোকে আমরা বন্ধ করতে পারিনা এই দূর্যোগগুলো যেকোনো সময় আসতে পারে কিন্তু মানবিক যে দূর্যোগ আছে এই দূর্যোগগুলোতে আমারা যদি প্রস্তুতি সহকারে থাকতে পারি
তাহলে এই দূর্যোগগুলোতে আমারা সহজেই মোকাবেলা করতে পারেবো। আমরা যাতে সেই প্রস্তুতি নিয়ে মোকবিলা করতে পারি তারি প্রেক্ষিতে আজকে আমাদের এই মহড়া আমাদের এই মহড়া আমরা যা দেখিয়েছি হাসপাতালে যদি কোনো অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
তাহলে কিভাবে প্রস্তুতি সহকারে মোকাবেলা করতে হবে। অগ্নিনির্বাপনে জন্য কৌশলগুলো সর্ম্পকে ধারণা নেওয়ার পর ভবিষ্যতে যাতে কোনো অগ্নিদুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত


