সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সাবেক আন্তঃক্রীড়া সম্পাদক, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি এবং জেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. আলমগীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও তোলারাম কলেজের সাবেক ভিপি আরজু রহমান ভূইয়া। তিনি এক শোকবার্তায় বলেন, তিনি অত্যন্ত ভালো ছাত্রনেতা ছিলেন।
ভালো সামাজিক কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় মো. আলমগীর নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৫২ বছর। জানা যায়, ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভা থেকে রাইফেল ক্লাবে, আরেকটি কর্মী সভায় যুক্ত হওয়ার সময় হঠাৎ বুকে ব্যাথা উঠে। পরে তাকে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


