Logo
Logo
×

নগর জুড়ে

নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদের সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৬:০২ পিএম

নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদের সভা
Swapno

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ অভিন্ন পারিবারিক আইন চালু কর, নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও মশারি বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদ। সোমবার (১৪ মার্চ) বিকেলে আমলাপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে এই আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।\


সভায় বক্তারা বলেন, এই মহাসংকটের সময়েও নারী ও শিশু হত্যা, ধর্ষণ, নির্যাতন ক্রমাগতভাবে বেড়েইে চলছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটের কারণে নারী পারিবারিক ও সামাজিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সকল সম্প্রদায়ের মধ্যে অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে। নারীর প্রতি সহিংসতা, শিশু নির্যাতন আইন বন্ধ করতে হবে।

 

নারী অধিকার প্রতিষ্ঠা করা, সিডও সনদ অনুমোদন ও বাস্তবায়ন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিলকরণসহ বিভিন্ন দাবি জানান নেতারা। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রীনা আহমেদ, সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সহসাধারণ সম্পাদক রহিমা খাতুন

 

প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। সভায় কবিতা আবৃতি করেন সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা পারুল ও সদস্য রওনক রেহানা। গান পরিবেশন করেন সদস্য দীপা রায়। সভা শেষে ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে দরিদ্র নারী সদস্যদের মাঝে মশারি বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন