Logo
Logo
×

নগর জুড়ে

৫২ মাসেও খোঁজ নেই  শিশু সাদমান সাকির

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৪৫ পিএম

৫২ মাসেও খোঁজ নেই  শিশু সাদমান সাকির
Swapno

বছর ঘুরে আবার এসেছে শহরের দেওভোগের নিখোঁজ শিশু সাদমান সাকির জন্মদিন। কিন্তু দীর্ঘ ৫২ মাসেও খোঁজ মেলেনি দেড় বছর বয়সে নিখোঁজ হওয়া এই শিশুর খোঁজ। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো ৬ বছর বয়সী সন্তানকে নিয়ে অনাড়ম্বর আয়োজন করে কেক কেটে জন্মদিন উদযাপন করত পরিবার। কিন্তু গত প্রায় সাড়ে চার বছরে সেই সুযোগ হয়নি হতভাগ্য সৈয়দ ওমর খালেদ ও হাবিবা খালেদ লিপি দম্পতির।

 

প্রতিবছর ১৬ মার্চ দিনটি আসলেই নিখোঁজ সন্তানের শোকে তাদের প্রতিটা মুহুর্তে কাটে কান্নায়। ২০১৭ সালের ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের দেওভোগ কাঠের দোতলা এলাকার বাসার সামনে থেকে নিখোঁজ হয় দেড় বছরের শিশু সাদমান সাকি। ওইদিন রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাকির পিতা সৈয়দ ওমর খালেদ।

 

একদিন পর একই থানায় অজ্ঞাত আসামি করে একটি অপহরণ মামলা করেন তিনি। মামলার বাদী শিশু সাকির পিতা ওমর খালেদ এপন জানান, ঘটনার তিনমাস পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্তের দায়িত্ব পায়। সে সময় সাদমান সাকি জীবিত আছে বলে আশ্বস্ত করে তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় তদন্তকারী সংস্থা।

 

২০১৯ সালে তদন্ত সংস্থাটি চূড়ান্ত প্রতিবেদন দিলেও তাতে এই মামলার কোন ক্লু খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করে। মামলার বাদী এই প্রতিবেদনে নারাজি দিলে আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। সিআইডিও একই প্রতিবেদন দেয়। বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মামলাটি তদন্ত করছে।

 

তিনি বলেন, ১৬ মার্চ সৈয়দ সাদমান সাকি'র ষষ্ঠ জন্মবার্ষিকী। প্রায় ৪ বছর ৩ মাস হয়ে গেল এখনও উদ্ধার করা হয়নি। মামলা প্রথমে নারায়ণগঞ্জ সদর থানা, পিবিআই, সিআইডি প্রভাবশালী অদৃশ্য কালোছায়ার ইশারায় আদালতে ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। আমি আদালতে নারাজি দিলে নারায়ণগঞ্জ নারী শিশু আদালত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

 

তারা মামলা দায়িত্ব পেয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল কিন্তু কোন অগ্রগতি নেই। কিন্তু আমরা এখনো বিশ্বাস রাখতে চাই সকল বাধা বিপত্তি উপেক্ষা করে রাজনৈতিক চাপমুক্ত হয়ে তারা যদি সঠিক ভাবে তদন্ত করে তাহলে অল্প দিনের মধ্যে সাদমান সাকিকে উদ্ধার করা সম্ভব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন