Logo
Logo
×

নগর জুড়ে

পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৫১ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১৪ জন পরিচ্ছন্নতাকর্মীর অংশগ্রহণে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) নগর ভবনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরিচ্ছন্নকর্মীদের জৈব বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা, সক্ষমতা ও নিরাপত্তার বিষয়ে সম্যক ধারণা দেয়া হয়।

 

নাসিক সূত্রে জানা যায়, ওয়েস্ট কনসার্ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনর (নাসিক) সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। যা বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর (উঙ) এর সহায়তায় এবং উন্নয়ন সংস্থা (ঋঈউঙ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর ১২০০ পরিচ্ছন্ন কর্মীকে এই প্রশিক্ষণ দেয়া হবে। এতে নগরের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়টি আরো উন্নত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি পরিচ্ছন্ন কর্মীদেরকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে বলেন।

 

এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্ন কর্মীদের মনোযোগ দিয়ে কাজ করতে নির্দেশ দেন। আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডা. রেজাউল হাসান ও ডা. ফারজানা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন