Logo
Logo
×

নগর জুড়ে

সপ্তম ত্বকী চিত্রাঙ্কন ওরচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণশুক্রবার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

সপ্তম ত্বকী চিত্রাঙ্কন ওরচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণশুক্রবার
Swapno


নিহত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ (শুক্রবার) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে অবস্থিত কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

 প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে আট’শ এবং রচনায় তিন’শ প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। প্রথম বিজয়ী প্রতিযোগীদের ‘ত্বকী পদক’ ও অন্যান্য বিজয়ীদের ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে। বিজয়ী প্রথম ১০জনের লেখা ও আঁকা ছবি নিয়ে প্রকাশিত হচ্ছে স্মারক “ত্বকী”।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন