Logo
Logo
×

নগর জুড়ে

আইভীকে আটা ময়দা মিল মালিক নেতৃবৃন্দের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:৩৪ পিএম

আইভীকে আটা ময়দা মিল মালিক নেতৃবৃন্দের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৩য় বার মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির নেতৃবৃন্দরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিতাইগঞ্জের যানজট নিরসনসহ ব্যবসা বাণিজ্যর সার্বিক বিষয় নিয়ে মেয়র আইভীর সাথে মত বিনিময় করেন নেতৃবৃন্দরা।

 

গতকাল বুধবার দুপুরে নগর ভবনে এ মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও আফসানা আফরোজ বিভা। নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন মৃধা, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন,

 

কোষাধ্যক্ষ  আলহাজ মো. আব্দুর রব সিকদার,সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল আলী,সহ-কোষধ্যক্ষ আলহাজ্ব মো.দেলোয়ার হোসেন,কার্যকরী সদস্য আব্দুল মতিন মন্টু,আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, মো. মোক্তার হোসেন, প্রধান উপদেষ্টা আলী মনসুর মনির ও সাধারণ সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন