Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৮:২৮ পিএম

নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব ‘নারায়ণগঞ্জ ক্লাব’ এ প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যূরাল নির্মাণ করেছেন ক্লাবের বর্তমান সভাপতি আসিফ হাসান মাহমুদ।

 

আসিফ হাসান মাহমুদের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এই ম্যূরালটি বৃহস্পতিবার (১৭ মার্চ) উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গত ৯ই মার্চ নারায়ণগঞ্জ ক্লাব ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর এই ম্যূরালের নির্মানের কাজ শুরু করা হয়েছিল।

 

ম্যূরালটি উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  আসিফ হাসান মাহমুদ তিনি বলেন, আজ ১৭ মার্চ। শত বছর পূর্বে আমাদের এই দেশে জন্মেছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা এই দেশ স্বাধীন পেতাম না। আমরা এখানে আসতে পারতাম না, বসতেও পারতাম না। তার  মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি; পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিখিয়ে ছিলেন তখন, কি ভাবে নিরস্ত্র বাঙ্গালীকে অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে। উনি শিখিয়েছেন প্রতিবাদ করতে, উনি সেদিন বিশ্বের মানচিত্রে থাবা দিয়ে আমাদের এই দেশের নাম বিশ্বের মানচিত্রে তুলে ধরছিলেন।

 

উনি আসলে কোন দলের না, সারা বাংলার জাতির পিতা, উনি সকলের বঙ্গবন্ধু। আসলে বাবার ঋৃণতো শোধ করা যায় না তার এই জন্মদিনে আমরা এই ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করেছি ম্যূরাল উদ্বোধনের মধ্যদিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলী জানানো ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দনশীল, ইয়ান মার্চেন্ড এসোসিয়েশন এর সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমুল আলম সজল, ব্যবসায়ি নেতা কবির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানিসহ নারায়ণগঞ্জ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন