জেলা পরিষদের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আজকে আমরা জতির জনকের আদর্শ থেকে বিচ্যুত হয়ে শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা ভুল পথে চলে যাচ্ছি। কেউ এই ভাইয়ের কাছে যাই কেউ ওই ভাইয়ের কাছে যাই৷ কেউ এই ভাইয়ের কথা বলি কেউ ওই ভাইয়ের কথা বলি।
আসুন আমরা এই ভাই ভাইয়ের রাজনীতি বাদ দিয়ে এক জায়গায় থেকে আমরা দেশ গঠনে শেখ হাসিনাকে সাহায্য করি। জাতি বাচলেই আমরা বাচব। আজকে আমরা সকলে নিজেকে বাচাতে চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই।
যারা ঐক্যবদ্ধ সংগঠনকে ভাঙতে চায় তাদের বলব শেখ হাসিনা অনের দূর পথ চলে এখানে এসেছেন৷ আসুন আমরা সকলে দলকে প্রতিষ্ঠা করাট জন্য কাজ করি। শেখ হাসিনা অনেক ভাল কাজ করছে তবে আমাদের কারনে কোথাও কোথাও তা ব্যাহত হয়ে যাচ্ছে।


