Logo
Logo
×

নগর জুড়ে

আবদুস সালামকে সংবর্ধনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:২৩ পিএম

আবদুস সালামকে সংবর্ধনা
Swapno

নারায়ণগঞ্জের করোনা যোদ্ধা এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামকে সংবর্ধনা দিয়েছেন রোটারী ক্লাব অব তিলোত্তমা এবং রোটারী ক্লাব অব নারায়নগঞ্জ ডান্ডি। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সাংবাদিক নেতা আবদুস সালাম বলেন করোনাকালীন সময়ে হাজার মানুষের মতো আমিও লাইফ সাপোর্টে ছিলাম।

 

সকলের দোয়ায় আবার করোনা মুক্ত হয়ে সুস্থ্য হয়ে ফিরে এসেছি। তিনি বলেন আমরা যারা সাংবাদিকতার মহান পেশার সাথে সম্পৃক্ত আছি তারা অনেকেই করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতার সাথে যারা জড়িত তারা প্রতিদিনই ঝুকির মধ্যে কাজ করেছি। চেষ্টা করেছি সংবাদ প্রচার করে জনগণকে সচেতন করতে।

 

তিনি এ ব্যাপারে স্বেচ্ছসেবাামূলক সংগঠনগুলোকে করোনা সম্পর্কে জনসাধারণকে আরো সচেতন করে তোলার জন্য এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে করোনা যোদ্ধা সাংবাদিক আবদুস সালাম এবং সোনারগাঁওয়ের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান রহিমা বেগম মায়া, রোটারিয়ান কবির হোসেন, রোটারিয়ান জামাল উদ্দিনসহ দুইটি ক্লাবের সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন