Logo
Logo
×

নগর জুড়ে

বোমা হামলাকারীকে ধরতে সাংবাদিকদের সাতদিনের আল্টিমেটাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:১৯ পিএম

বোমা হামলাকারীকে ধরতে সাংবাদিকদের সাতদিনের আল্টিমেটাম
Swapno

# ধিক্কার জানাই, পুলিশ প্রশাসন সম্পূর্ণ মেরুদণ্ডহীন : খন্দকার শাহ আলম
# আমাদের কন্ঠকে স্তব্দ করা যাবে না : এড. মাসুম
# গ্রেফতার করা হচ্ছেনা কেন বুঝতে পারছিনা : আরিফ আলম দিপু
# একচুলও ভয় পাবো না : আবু সাউদ মাসুদ

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবর রহমান মাসুমের বাসায় বোমা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাবের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম বলেন, মাহাবুবুর রহমান মাসুম ভাইয়ের বাড়িতে বোমা হামলার ঘটনার ঘটেছে।

 

আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত এ মানববন্ধন পালন করছি। আমরা দলমত নির্বিশেষে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ। কোনো সাংবাদিকের উপর হামলা ও পুলিশী হয়রানির বিরুদ্ধে যে কোনো আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। এটা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আজকে দীর্ঘদিন হয়ে গেলো মাসুম ভাইয়ের বাসভবনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

কেন এই বোমা বিস্ফোরণ? আতংক সৃষ্টির জন্য? ভয় দেখানোর জন্য? ভয় পেলেতো সংবাদিকতা চলেনা। ভয় দেখিয়ে পৃথিবীর কোথাও কোনো নজির নেই যে সাংবাদিকদের স্তব্ধ করতে পেরেছে। আর আমি বলবো, নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন সম্পূর্ণ মেরুদন্ডহীন পুলিশ প্রশাসন। এতোদিন হয়ে গেলো সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তারা তাদের গ্রেফতার করতে পারছেনা।

 

বাইকে করে বোমা হামলাকারী আরেকজনের সহোযোগিতায় এসেছে তার চেহারাও স্পষ্ট আছে ফুটেজের মধ্যে। মোটর সাইকেলের নাম্বার আছে। তাহলে কেনো গ্রেফতার করতে বিলম্ব হচ্ছে? কার ইশারায়? কার ইঙ্গিতে? কার ভয়ে পুলিশ প্রশাসন আতংকিত। এই পুলিশ দিয়ে জনগন কি করবে? নারায়ণগঞ্জবাসীর কি উপকারে আসবে এই পুলিশ। আমি ধিক্কার জানাই, আজ থেকে চারদিন পাচঁদিন আগে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে একটা মিটিং হয়েছিলো নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য।

 

সেখানে কঠিনভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো আজ সকাল ৮টা থেকে শহরে কোনো ইজিবাইক চলবেনা। এখন চোখের সামনেই দেখতে পাচ্ছি অবাধে একটার পর একটা ইজিবাইক চলছে। কতো টাকার বিনিময়ে প্রশাসন তাদেরকে বন্ধ করছেনা আমি জানতে চাই এসপি সাহেবের কাছে? কতো লক্ষ টাকা? কতো কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জকে ধ্বংস করা হচ্ছে।

 

তিনি বলেন, কেনো মাদক মজুদদারদের গ্রেফতার করা হচ্ছেনা। যারা বড় বড় চালান এনে এই শহরে নামাচ্ছে তাদেরকে কেনো গ্রেফতার করা হচ্ছেনা? কতো লক্ষ, কতো কোটি টাকার বিনিময়ে ? নারায়গঞ্জে আসবেন এক বছর দুই জন্য। কোট কোটি টাকা বানিয়ে রাজধানীতে বিশাল বাড়ী করবেন আপনার ভবিষতৎ প্রজে¥র জন্য আর আমাদের ভবিষতৎ প্রজকে ধ্বংস করে দিয়ে যাবেন।

 

এটাই কি পুলিশ প্রশাসনের নীতি? ধিক্কার জানাই। আগামী সাত দিনের মধ্যে মাহবুবুর রহমান মাসুম ভাইয়ের বাড়ীতে বোমা বিস্ফোরণকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ও আন্দোলনের ডাক দেয়া হবে এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং এই জেলার ব্যর্থ পুলিশ প্রশাসনকে ব্যর্থ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ থেকে চলে যেতে বাধ্য করা হবে।

 

এই শহরে আমরা তাকে থাকতে দিবোনা। আপনি ভালো মানুষের রূপ দেখাবেন অধিনস্ত লোক দিয়ে সকল অপকর্ম করে যাবেন। এটা চলতে দেয়া যেতে পারেনা। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের স্বার্থে গণমাধ্যম কর্মিরা এর বিরুদ্ধে রুখে দাড়াবে। প্রয়োজনে আমরা ঢাকা থেকে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে কঠিন আন্দোলন করে রাজপথে নামতে বাধ্য হবো।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, ঐদিন রাতে যখন ঘুমিয়ে ছিলাম তখন রাত আড়াইটার সময় একজন ছেলে এসে আমার গেটের মধ্যে একটা প্যাকেট রাখলো তার ১২ থেকে ১৪ মিনিট পর সেটা বিস্ফোরণ ঘটে। আমরা বেরিয়ে এসে পরে সিসিটিভি ক্যামেরায় দেখলাম। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, কি অন্যায় করেছি! সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা এটা অন্যায়। তিনি বলেন, এসমস্ত বোমা হামলা করে আমাদের কন্ঠকে স্তব্দ করা যাবে না।

 

যতটা বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়েছে, আগামীতে ততটাই জোরে এই কন্ঠ প্রতিবাদ করবে। ওসি সাহেবকে খবর দিলাম রাত তিনটায়। ওনি দুইজন লোক পাঠালেন। আমি আলামতসহ সব দিয়ে দেয়ার পর ওনি একটি জিডি করলেন, আমি বললাম, আমি মামলা করব। ওনি আপত্তি জানিয়ে বললেন, মামলা করার দরকার নাই, আপাতত জিডি করেন। মামলাতো আমাকে করতইে হবে।

 

পরে আমি মামলা করলাম, পুলিশ সুপারের সাথে দেখা করলাম, যোগাযোগ করলাম। ওনি মামলাটা ডিবির কাছে হস্তান্তর করলেন। ডিবির তদন্তকারী অফিসার আজ পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন না। তিনি এ সময় পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ না হওয়ার অনুরোধ জানান তিনি।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, আজকের এই সমাবেশ আমাদের  প্রেসক্লাব থেকে করার কোনো পরিকল্পানা ছিলো না। সন্ত্রাসীরা আজকে আমাদের এই সমাবেশ করতে বাধ্য করেছে। সন্ত্রাসীরা অতোই শক্তিশালী যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক তিন তিন বারের সভাপতি সিনিয়র সাংবাদিক সিনিয়র আইনজীবী। যার কন্ঠ এবং যার ভূমিকায় সন্ত্রাসীরা এই এলাকায় বৃতক্ষণ করতো। সেই বৃতক্ষণ সন্ত্রাসীরা আমার মনে মাহবুবুর রহমান মাসুমের কণ্ঠরোধ করার জন্যই বোমা হামলা।

 

তিনি আরও বলেন, কি এমন পুলিশ প্রশাসন ভিডিও ফুটেজে স্পষ্ট ভাবে দেখা গেছে বাড়ির মেইন গেইটের ভিতরেই বোমা হামলা করা হয়েছে। তারপরও সন্ত্রাসীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। কারা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে বাধা দিচ্ছে তাদেরসহ তদন্ত করে গ্রেপ্তার করতে হবে। তা না হলে শুধু নারায়ণগঞ্জ প্রেসক্লাব না আরও বড় বড় জায়গা হতেও হবে। সন্ত্রাসীরা বোমা হামলা চালাবে, সাংবাদিকের বাড়িতে হামলা চালাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বোমা হামলাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে আনতে হবে। তা নাহলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু বলেন, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক এড. মাহবুবুর রহমান মাসুমের বাসায় বোমা হামলা হয়েছে। আমি এঘটনার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত কেনো পুলিশ ফুটেজ থাকা সত্বেও কোনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে না তা বুঝতে পারছি না।

 

কিসের ভয়ে সন্ত্রাসীদের ধরছে না আমরা সেটা জানতে চাই। ভবিষ্যতে আমাদের উপর বা যে কোনো সাংবাদিকের উপর কেনো হামলা মামলা হলে আমরা একত্রিত হবো। আজকে যেমনি একত্রিত হয়েছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি এই ঘটানার তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, ‘নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা বিস্ফোরণ করা হয়েছে, মামলা হয়েছে। তদন্ত ডিবি পুলিশকে দেওয়া হয়েছে। তবে কোনো এখনও পর্যন্ত ভিডিও ফুটেজ থাকা পরে কোনো এখন আইডেন্টিফাই করতে পারছে না নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।

 

এটা আমাদের কাছে প্রশ্ন রয়েছে গেছে। কি এমন শক্তিশালী যে তাকে ধরা ও ছোঁয়া যাচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্তা ব্যক্তি আমাদের পুলিশ সুপার আপনাকে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই কি এমন দূর্বলতা যে আপনি ভিডিও ফুটেজ থাকার পরও তাকে সনাক্ত করে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরও বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে নারায়ণগঞ্জ শহর।

 

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বন্দরের এক আমাদের সাংবাদিক ইলিয়াসের রক্ত ঝড়েছে। সেই ইলিয়াস হত্যাকান্ডেরও কোনো সুরহা এখন পর্যন্ত আপনি করতে পারেনি। নানা অজুহাতে আজ তা ঝুলে আছে। নানা কারনে নানা অজুহাতে আপনারা গ্রুপিংয়ে জড়িয়ে পড়ছেন। এভাবে শহর চলতে দেওয়া যায় না। এই শহর আমার বাপ ও দাদার শহর।

 

ইে শহর আমার পূর্ব পুরুষের শহর, এই শহর আমাদের আগামী প্রজম্মের শহর। আপনারা দুদিনের মেহমান হয়ে আসেন আর আমাদের শহরকে যা খুশি তাই করবেন। তা আর মেনে নেওয়া যায় না। আপনি যদি এই ঘটনার সুরহা করতে ব্যর্থ হোন তাহলে নারায়ণগঞ্জ ছেড়ে চলেস যান। আপনারা আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন। আর আপনারা সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না।

 

নারায়ণগঞ্জের সাংবাদিকদের সর্ম্পকে আপনাদের ধারণা নাই। নারায়ণগঞ্জের সাংবাদিকরা যদি রাস্তায় বের হয়ে আসে তাহলে কিন্তু আপনারা পার পাকেন না।এখন থেকে যেখানে দূর্নীতি ও যেখানে জুট সন্ত্রাসী সেখানেই সাংবাদিক। আমরা এদর বিরুদ্ধে লিখতে একচুলও ভয় পাবো না। মৃত্যু যেনেই সাংবাদিক পেশায় এসেছি। আপনারা ভাববেন না ভয় দেখালেই আমরা চুপছে যাবো।

 

আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো ইনশাল্লাহ। আর্বা বলে যেতে চাই আপনারা যদি মনে করেন মিডিয়ার উপর হামলা ও মিডিয়াকে কুক্ষিগত করবেন তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে দোষীদের বের করে আইনের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।’

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি হালিম আজাদ, দৈনিক শীতলক্ষার সম্পাদক আরিফ আলম দীপু, দৈনিক সোজা সাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ,

 

প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,

 

আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, সময় টিভির জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন, নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধান, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলী খান পিন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন