Logo
Logo
×

নগর জুড়ে

আহলে সূন্নাত ওয়াল জামায়াত না’গঞ্জ জেলা-মহানগর কার্যালয় উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৫:০৯ পিএম

আহলে সূন্নাত ওয়াল জামায়াত না’গঞ্জ জেলা-মহানগর কার্যালয় উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কার্যালয় গতকাল ২১ মার্চ দুপুরে উদ্বোধন করা হয়। নগরীর বঙ্গবন্ধু সড়কের হযরত মিন্নত আলী শাহ চিশ্তি (রহঃ) মাজার ও মসজিদ সংলগ্ন ভবনের তৃতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন হয়।  মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আহবায়ক মাওলানা শাহ মহিউদ্দীন হামেদীর সভাপতিত্বে সভা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন মাজার মাসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সর্দার, বিশেষ অতিথি  ছিলেন মাজার মসজিদ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহিদ উল্লাহ। সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মাওলানা হাফেজ ইকরাম হোসাইন, সদস্য সচিব মাওলানা আবু নাসের মুসা,

 

নেতা মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি, মাওলানা জহিরুল ইসলাম ফরাজী, মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরী , মাওলানা আনিসুর রহমান, মাওলানা মাহমুদুল হক, মাওলানা হাফেজ মিজানুর রহমান খোকন,মাওলানা ফরিদউদ্দীন আবেদী, মোঃ আবু সাঈদ কাদেরী, মীর মোঃ জয়নাল আবেদীন। মাজার কমিটির মাসুদুর রহমান খসরু, শফিকুল ইসলাম লিটন, সাইদুল ইসলাম শাকিল,

 

গাউসিয়া কমিটির শেখ মোঃ হারুন,হাজী সোহরাব খান প্রমুখ উপস্থিত ছিলেন।  সভায় মনোয়ার হোসেন মনা বলেন, জেলায় বসবাসকারী সকল পীরের মুরীদদের আহলে সূন্নাত ওয়াল জামায়াতের কমিটিতে অন্তর্ভূক্ত করতে হবে। জেলায় বাতেলের মোকাবেলা করার জন্য সূন্নী জনগোষ্ঠীকে আবার প্রস্তুত করতে হবে। সংগঠন ও কার্যালয় পরিচালনা করার লক্ষে যাবতীয় সহযোগীতা দেয়া হবে।

 

এই কার্যালয় প্রতিষ্ঠার বেলায় নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বিশাল অবদান আছে। তাই মেয়রকে সকল ক্ষেত্রে সহযোগীতা করা হবে। সভার সভাপতি মহিউদ্দীন হামেদী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত একক কোন পীরের দরবারের সংগঠন নয়। এই সংগঠন জান্নাতি সংগঠন। সবাইকে কার্যালয়ে নিয়মিত যাতায়াত এবং সকল কর্মসূচীতে সরব উপস্থিতি ঘটাতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন