Logo
Logo
×

নগর জুড়ে

যানজটমুক্ত বিউটিফুল সিটি করতে চাই : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৬:২২ পিএম

যানজটমুক্ত বিউটিফুল সিটি করতে চাই : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি হয়তো মেগা সিটি বানাতে পারব না তবে এ সিটিকেই বসবাসের যোগ্য করে গড়ে তুলবো। যদিও যানজট আমাদের ডিপার্টমেন্ট নয় তবুও আমরা এ শহরে যানজট নিরসনের জন্য আলাপ আলোচনা চলিয়ে যাচ্ছি। আমরা চাই নারায়ণগঞ্জ সুন্দর যানজটমুক্ত বিউটিফুল সিটি হোক।

 

বুধবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জ আসেন জাপানের রাষ্ট্রদূত। এসময় নারায়ণগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন মেয়র।  তিনি বলেন, এটা আমাদের একটি সৌজন্যমূলক ভিজিট। তার সাথে আমার দুই বছর যাবৎ পরিচয়।

 

তিনি যখন প্রথম রাষ্ট্রদূত হিসেবে আসেন তখনও তিনি নারায়ণগঞ্জ এসেছিলেন। আজ দুই বছর পরে আবার আসলেন। এটা একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা জাপানিজ সরকারের সহযোগীতায় আমরা যে কাজগুলো করছি সেটা উনি পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, আপনারা জানেন জাপানের সাথে বাংলাদেশের অনেক দিনের সম্পর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সম্পর্ক স্থাপন করেছেন।

 

১৯৭১ সালের যুদ্ধে তারা আমাদের পাশে ছিল। তারা আমাদের পরীক্ষিত বন্ধু। তারা দীর্ঘদিন যাবৎ আমাদের পাশে থেকে কাজ কেের যাচ্ছে। ঢাকায় যে মেট্রোরেল হচ্ছে সেখানেও জাইকা কাজ করছে।

 

উনি যেটা বলেছেন যে নারায়ণগঞ্জ বিউটিফুল সিটি, আমি সেই বিউটিফুল সিটি করার চেষ্টা করছি। শেখ রাসেল পার্ক আপনাদের জন্য উপহার। খুব দ্রুত আমরা এটা ওপেন করে দিব। আমরা যেভাবে কাজ করছি আশা করি জাপান আমাদের সহযোগীতা অব্যাহত রাখবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন