Logo
Logo
×

নগর জুড়ে

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের এক বছর জেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৬:৩১ পিএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের এক বছর জেল
Swapno

নারায়ণগঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহেন্দ্র মল্লিক নামে এক ভারতীয় নাগরিককে ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলমের আদালত এ রায় ঘোষনা করেন।

 

সাজাপ্রাপ্ত আসাসি মহেন্দ্র মল্লিক ভারতের ওড়িশার বাসিন্দা। সাজাঁর বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি জাকির হোসাইন। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন অবৈধ অনুপ্রবেশকারী মহেন্দ্র মল্লিককে আটক করেন।

 

পরে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় ভারতীয় নাগরিক। তবে তিনি কোন পাসপোর্ট, ভিসা ও বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন