লিজেন্ডস নারায়ণগঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:৩৮ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে লিজেন্ডস নারায়ণগঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ( সিজেন-২ ) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু।
শুক্রবার ( ২৫ মার্চ ) দিনব্যাপী শহরের খানপুর বরফকল মাঠে ইভান আহমেদ ইকবাল, জাহিদ হোসেন আজাদ, শইনেল বিশ্বাস, নূর এ আলম সেজান রিয়ান রাসেল, জাবেদ আহমেদ, রাকিবুল হাসান রিপন, মো. বাবুলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আসলাম শেখ, নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাইদুর রহমান সেন্টু, সম্মিলিত নাট্য ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান জাহাঙ্গীর ভান্ডারী,
কাশিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার জিসান হায়দার উজ্জ্বল, ৪নং ওয়ার্ড মেম্বার মেজবাউল হক পলাশ, খানপুর পোঁদ স্টার ক্লাবের সহ-সভাপতি শাহিন হোসেন, গেল স্টার ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সাইফুল হাসান রিয়েল,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম আহমেদ, ওল্ড টাউন ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেমন উল আলম সাদী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লিজেন্ড বাংলাদেশ ক্রিকেটার শাহ্ মোয়াজ্জেম মিলন ও লিজেন্ড বাংলাদেশ মাডারেটর দিনা আমিন।


