নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৮:০৭ পিএম
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৫ মার্চ ভয়াল কাল রাতে নিহতের স্মরণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যোগে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ মার্চ ) সন্ধ্যায় শহরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে ২৫ মার্চ কালরাতে নিহতের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে মোমবাতি প্রজ্বলন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল,
প্রধান বক্তা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত মন্ডল, বিশেষ অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য মি. রিচার্ড সৌরভ দেউড়ী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, বিকাশ সাহা, বলাই ঘোষ, প্রদিব দাস, রাজিব দাস, ১৮নং ওয়ার্ড সভাপতি সমীর দেবনাথ, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, প্রমুখ।


