Logo
Logo
×

নগর জুড়ে

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের না`গঞ্জ ঐক্য পরিষদের সংবর্ধনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:২৫ এএম

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের না`গঞ্জ ঐক্য পরিষদের সংবর্ধনা
Swapno

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যোগে সংবর্ধনা আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার ( ২৬ মার্চ ) সন্ধ্যায় শহরের নতুন পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করা হয়। এবং মহান মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার,

 

সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অজয় চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক দীলিপ মন্ডল, শুভেচ্ছা বক্তব্য জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন। 

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য মি. রিচার্ড সৌরভ দেউড়ী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস,

 

বন্দর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, প্রমুখ।

 

এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল চাষাঢ়া চত্ত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন